Sylhet Today 24 PRINT

শিববাড়ির বোমা হামলায় আহত বড়লেখার বিদ্যুৎ পালকে প্রশাসনের সহায়তা প্রদান

বড়লেখা প্রতিনিধি |  ২৮ এপ্রিল, ২০১৭

সিলেটের শিববাড়ির জঙ্গি আস্তানা আতিয়া মহলের অদূরে হুমায়ুন চত্বরে বোমা বিষ্ফোরণে গুরুতর আহত বড়লেখার দরিদ্র চিড়ামুড়ি বিক্রেতা বিদ্যুৎ পালকে সহায়তা প্রদান করেছে স্থানীয় প্রশাসন।

শুক্রবার (২৮ এপ্রিল) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা হিসাবে ১৫ হাজার টাকার চেক ও একটি সেলাই মেশিন প্রদান করা হয়।

উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম আবদুল্লাহ আল মামুন বিপ্লবের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী গীতা রাণী পালের হাতে সহায়তার চেক ও সেলাই মেশিন তুলে দেন। এ সময় স্থানীয় আ'লীগ নেতা সাধন চন্দ্র পাল, সুব্রত কুমার দাস শিমুল, অবসরপ্রাপ্ত শিক্ষক জগদীশ চন্দ্র পাল, যুবলীগ নেতা শাহাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ২৫ মার্চ বাড়ি ফেরার জন্য গাড়ির অপেক্ষাকালে শিববাড়িতে জঙ্গি আস্তানায় অভিযান চলাকালে আতিয়া মহলের অদূরে হুমায়ুন চত্বরে বোমা হামলায় গুরুতর আহত হন বড়লেখার বিদ্যুৎ পাল। বোমার অসংখ্য স্প্রিন্টার তাঁর পা, বুকসহ শরীরের বিভিন্ন অংশে ঢুকে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম আবদুল্লাহ আল মামুন জানান, আহত বিপ্লব পালের স্ত্রী যাতে পোশাক সেলাই করে সন্তানদের লেখাপড়া ও পরিবারের ভরণ-পোষণ চালাতে পারেন, সে জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে একটি সেলাই মেশিন ও ১৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.