Sylhet Today 24 PRINT

মাধবপুরে চোরাই মোটরসাইকেলসহ চোর আটক

মাধবপুর প্রতিনিধি |  ২৮ এপ্রিল, ২০১৭

হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ শুক্রবার ৪ টার দিকে মনতলা রেল স্টেশন ক্রসিং এলাকা থেকে একটি চোরাই মোটর সাইকেলসহ মুন্না মিয়া (২৩) নামে এক চোরকে আটক করেছে। সে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের বাঘাবাড়ি(তেলিয়াপাড়া) গ্রামের জাকির মিয়ার ছেলে।

মাধবপুর থানার পরিদর্শক(তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, মনতলা রেলস্টেশন এলাকা থেকে এক ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় গোপন সুত্রে খবর পেয়ে জনতার সহযোগিতায় মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) কামরুল হাসানএবং এএসআই জালাল উদ্দিন এর যৌথ নেতৃত্বে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে (ঢাকা-মেট্রো হ-৩৯-০৪৭৬ )১০০ সিসি হিরো স্প্লেন্ডার মোটরসাইকেলসহ আটক করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.