Sylhet Today 24 PRINT

সিলেটে ৪.১ মাত্রার ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক |  ২৮ এপ্রিল, ২০১৭

সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) রাত ১০টা ৫১ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১।

বাংলাদেশ আবহাওয়া বিভাগের সহকারী আবহাওয়াবিদ সাইফুল ইসলাম জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয়ে। আগারগাঁও আবহাওয়া অফিস থেকে এর দূরত্ব ছিল ২০৪ কিলোমিটার উত্তর-পূর্বে।

ভূমিকম্পের পরপরই শুরু হয় তুমুল ঝড়-বৃষ্টি। ঝড়ে নগরীর মধুশহীদ এলাকায় একটি গাছ একটি বাসার ওপর উপড়ে পড়ে। এ কারণে বাসাটি ক্ষতিগ্রস্ত হলেও কোন প্রাণহানির ঘটনা ঘটেনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.