Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

কুলাউড়া প্রতিনিধি |  ৩০ এপ্রিল, ২০১৭

সিলেট-আখাউড়া রেল সেকশনের কুলাউড়ার ভাটেরা রেলস্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে পানু মালাকার (৪৭) নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু হয়।

রোববার (৩০) এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। তিনি কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের মাইজগাঁও গ্রামের মৃত মন্টু মালাকারের ছেলে।

কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মানসিক ভারসাম্যহীন পানু মালাকার ভাটেরা রেলস্টেশন সংলগ্ন এলাকায় রোববার বিকেল সাড়ে ৫টায় সিলেটগামী সুরমা মেইল ট্রেনের নিচে পড়ে মারা যায়।

তিনি আরও বলেন, পরিবারের লোকজন জানায় পানু প্রায় পাঁচ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। লাশ নিহতের স্ত্রী সাথী মালাকারের আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.