Sylhet Today 24 PRINT

চাঁদপুর জেলা কল্যাণ সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্প

সিলেটটুডে ডেস্ক |  ০৮ মে, ২০১৫

চাঁদপুর জেলা কল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠান শুক্রবার বাদ জুম্মা সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুল সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার হল রুমে অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি মোঃ মোয়াজ্জিম হোসেনের সভাপতিত্বে ও সমাজকল্যাণ সম্পাদক আবুল কালাম আজাদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ কামরুল আহসান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির প্রো-ভিসি এস.এম সাইফুল ইসলাম, চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন প্রফেসর ডাঃ আবুল হাশেম চৌধুরী, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ শাহ মোঃ এমরান, হযরত শাহজালাল দারুল সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা কমর উদ্দিন চৌধুরী ফুলতলী প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর জেলা কল্যাণ সমিতি সিলেটের অর্থ সম্পাদক বিনয় চন্দ্র রায়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদরাসার ছাত্র শাকিল আহমদ। অনুষ্ঠানের সমিতির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কামরুল আহসান বলেন, কল্যাণ মূলক কর্মসূচীর মাধ্যমে চাঁদপুর সমিতি সিলেটে বিভিন্ন সেবামূলক কাজে এগিয়ে রয়েছে। তারই ধারাবাহিকতায় সমিতির উদ্যোগে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প। স্বাস্থ্য সেবা হচ্ছে মানব সেবার অংশ। সমিতির এ ধারা অব্যাহত রাখার আহবান জানান।

ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে ৩ শতাধিক রোগীকে ব্যবস্থাপত্র সহ ফ্রি ১০টি রোগের ঔষধ প্রদান করা হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা কমর উদ্দিন চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.