Sylhet Today 24 PRINT

মাধবপুরে বঙ্গবন্ধুর কটুক্তিকারীর গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৮ মে, ২০১৫

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জড়িয়ে কটুক্তিকারীর গ্রেফতার দাবিতে হবিগঞ্জের মাধবপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠনের উদ্যোগে  এসব কর্মসূচী পালন করা হয়।

মাধবপুর উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেয়। এসময় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাধব রায়, আঞ্জু মাস্টার, খালেক মিয়া, তোফায়েল আহম্মেদ চৌধুরী অপু, আলমগীর হোসেন টিপু, শাহ কামাল, শাহজাহান মিয়া, মনির মিয়াসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। 

বক্তরা  বলেন, জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জড়িয়ে কটুক্তিকরা মানে বাংলাদেশকে অস্বীকার করা।অবিলম্বে কটুক্তিকারী উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানান তারা।

প্রসঙ্গত, গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ কায়সার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জড়িয়ে কটুক্তি করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.