Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ত্রাণ বিতরণের উদ্বোধন

বিশ্বনাথ প্রতিনিধি |  ০২ মে, ২০১৭

আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটের বিশ্বনাথ ইউনিয়নের কৃষকদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২ মে) বিকেলে বিশ্বনাথ ইউনিয়নের কৃষকদের মধ্যে ত্রাণ বিতরণের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী দিনে স্থানীয় রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ওই ইউনিয়নের ৫০ জন কৃষকের প্রত্যেককে ৩৮ কেজি চাল ও নগদ ৫০০ টাকা দেওয়া হয়।

বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ত্রাণ বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান।

অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম ভূঁইয়া, পিআই নুরুল ইসলাম, রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ, ইউপি সদস্য ইরন মিয়া, ইউনুছ আলী, আবদুল মুমিন মামুন উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.