Sylhet Today 24 PRINT

জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সাথে হুইপ শাহাব উদ্দিনের মতবিনিময়

বড়লেখা প্রতিনিধি |  ০২ মে, ২০১৭

দেশের সর্ববৃহৎ হাকালুকি হাওরের সাম্প্রতিক অকাল বন্যা ও তৎপরবর্তী বিষয়ে করণীয় নির্ধারণের লক্ষ্যে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেছেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।

সোমবার (১ মে) জুড়ী উপজেলা পরিষদ সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা প্রশাসক জনাব মো. তোফায়েল ইসলাম।

সভায় অকাল বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা করার পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ বিষয় নিয়েও আলোচনা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি জাতীয় সংসদের  হুইপ মো. শাহাব উদ্দিন এমপি ছাড়াও জেলা সিভিল সার্জন সত্যকাম চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিকী, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন, জুড়ী নির্বাহী কর্মকর্তা মিন্টু চৌধুরী কৃষি, মৎস্য বিভাগসহ বিভিন্ন বিভাগের জেলার কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা অংশ নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.