Sylhet Today 24 PRINT

বড়লেখায় মহান মে দিবস পালিত

বড়লেখা প্রতিনিধি |  ০২ মে, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (১ মে) বিকেলে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহণে পৌর শহরের র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর সন্ধ্যা ৭টায় আহমদ ম্যানশনের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল আহিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।

পৌর কাউন্সিলর রাহেন পারভেজ রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকান্দ দাস নান্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এপিপি গোপাল দত্ত, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, উপজেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আবুল হোসেন, বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল মতিন, কোষাধ্যক্ষ সবুজ আহমদ, লাইন সম্পাদক নজির আহমদ প্রমুখ।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.