জগন্নাথপুর প্রতিনিধি | ০২ মে, ২০১৭
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুরে ইসহাকপুর ডেভলপমেন্ট ট্রাষ্ট (আইডিটি) ইউকে'র উদ্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সাড়ে তিন শতাধিক ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে সংগঠনটি।
মঙ্গলবার (২ মে) বিকেলে পৌর শহরের ইসহাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যেক ক্ষতিগ্রস্থ পরিবারকে ২৫ কেজি করে চাল প্রদান করা হয়।
এ উপলক্ষ্যে এক সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ও শিক্ষানুরাগী সিতাব খাঁন। সমাজসেবক ও জাতীয় মানবধিকার ইউনিটি জগন্নাথপুর উপজেলা শাখার চেয়ারম্যান আলহাজ্ব শাহ্ নুরুল করিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সিদ্দিক আহমদ। সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন বিশিষ্ট রাজনীতিবীদ ও শিক্ষানুরাগী আকমল খাঁন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, বিশিষ্ট শিক্ষানুরাগী আছকির খাঁন প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মাহতাব উল হাসান সমুজ, সংগঠনের ট্রাষ্টি যুক্তরাজ্য প্রবাসী সামছু উদ্দিন, মাসুক মিয়া, প্রবীণ মুরব্বী হাজী আলা মিয়া, ডা. সোনাহর আলী, সাবেক কাউন্সিলর আব্দুল লতিফ, ইসহাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল চন্দ্র সরকার, বিশিষ্ট সমাজসেবক শাহীনুর রহমান, আখলুল করিম, আব্দুল ওয়াহাব, লেচু মিয়া, শওকত, আফিজ উল্লা, ময়নুল গণি, আব্দুস সমেদ, সায়েক খান, হুমায়ূন খান ও মাহবুব।
আলোচনা সভা শেষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।