Sylhet Today 24 PRINT

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ কমিটির সদস্য হলেন মুমতাহীনা রীতু

সিলেটটুডে ডেস্ক |  ০২ মে, ২০১৭

আবারো বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য হয়েছেন মুমতাহীনা রীতু। গত শনিবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কমিটিতে স্বাক্ষর করেন।

বুধবার (৩ মে) ধানমন্ডির দলীয় কার্যালয়ে এ কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে। মুমতাহীনা রীতু প্রয়াত জাতীয় নেতা আবদুস সামাদ আজাদের পুত্রবধু ও আজিজুস সামাদ ডনের সহধর্মিনী।

উল্লেখ্য, গত বছরের ১১ এপ্রিল সোমবার বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলের প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছিল। সেখানে প্রচার ও প্রকাশনা উপ পরিষদের সদস্য হয়েছিলেন মুমতাহিনা রীতু।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.