Sylhet Today 24 PRINT

জগন্নাথপুর ইউপি কমপ্লেক্সে বিকট শব্দে আতংক, পুলিশের দাবি গুজব

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৩ মে, ২০১৭


সুনামগঞ্জের জগন্নাথপুরের সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের ছাদে বিকট আওয়াজ হয়েছে বলে শোনা গেছে। কিন্তু পুলিশের দাবি এটি গুজব।

বুধবার (৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনাটি ঘটে।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সংবাদ ইউপি কমপ্লেক্স এলাকায় ছড়িয়ে পরলে জনমনে আতঙ্ক বিরাজ করে।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার সৈয়দপুর বাজারে অবস্থিত সৈয়দপুর-শাহারপাড়া ইউপি কমপ্লেক্স। বুধবার দুপুর সাড়ে ১২টা দিকে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের ছাদের এক কোনায় একটি বিকট আওয়াজ সৃষ্টি হয়। আওয়াজ শুনে অবস্থানরত সকল সদস্যরা তোড়জোড় করে কমপ্লেক্সে থেকে বেরিয়ে আসেন।

কমপ্লেক্স থেকে বাহির হওয়ার সময় কালো ধোয়া দেখেছেন বলে প্যানেল চেয়ারম্যান সৈয়দ লিলু মিয়া জানান। তিনি আরও জানান, এ পরিস্থিতি দেখে আমরা স্থানীয় থানা পুলিশকে অবহিত করি।

খবর পেয়ে স্থানীয় জগন্নাথপুর থানার সাব ইন্সপেক্টর (এসআই) কায়েমুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে গুজব ছড়ানো হয়েছে বলে জানান।

তিনি আরও জানান, আমরা সেখানে গিয়ে কোন ধরনের আলামত দেখতে পাইনি। এটি আসলে একটি গুজব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.