Sylhet Today 24 PRINT

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ১৪টি শ্যালো মেশিন ধ্বংস

গোয়াইনঘাট প্রতিনিধি |  ০৩ মে, ২০১৭

সিলেটের জাফলংয়ে অবৈধ পন্থায় পাথর উত্তোলন বন্ধ করতে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোয়াইনঘাটের ইউএনও মো. সালাহ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন সময়ে জাফলংয়ের পিয়াইন নদীর নয়াগাঙ্গের পাড় এলাকা থেকে অবৈধ পন্থায় পাথর উত্তোলনের কাজে ব্যাবহৃত ১৪টি শ্যালো মেশিনে অগ্নি সংযোগ করে বিনষ্ট করা হয়।

এসময় গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর হোসেন সরদারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.