Sylhet Today 24 PRINT

সিলেটে ১১ মোটরযান চালকের বিরুদ্ধে জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ০৪ মে, ২০১৭

সিলেটে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে লাইসেন্স, ফিটনেস ও রেজিস্ট্রেশনবিহীন বিপদজনক বাম্পার লাগানোর দায়ে ১১ মোটরযান চালকের কাছ থেকে পৃথক ভাবে ৮ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার বিকেলে সিলেট জেলা প্রশাসনের পক্ষে নগরীর উপশহর পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা কালেক্টরেট-এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল। এসময় আদালত পরিচালনায় সহযোগিতা করেন এপিবিএন পুলিশের সদস্যরা।

অভিযানকালে লাইসেন্স, ফিটনেস ও রেজিস্ট্রেশনবিহীন অবস্থায় মটরযান চালানোর দায়ে এবং গাড়ির ইঞ্জিনের সামনে বিপজ্জনক বাম্পার লাগানোর দায়ে ‘মটরযান অধ্যাদেশ, ১৯৮৩’ অনুযায়ী এগারোজন গাড়ি চালককে মোট ৮হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি ভবিষ্যতে লাইসেন্স ও রেজিস্ট্রেশনের ব্যাপারেও সতর্ক করে দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.