Sylhet Today 24 PRINT

সিলেটে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫

নিজস্ব প্রতিবেদক  |  ০৪ মে, ২০১৭

সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধিনে চলতি বছরের এসএসসি পরীক্ষায় পাস করেছে হার ৮০ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী। যা গতবছরের থেকে ৪ দশমিক ৫১ শতাংশ কম। গতবছর পাসের হার ছিলো ৮৪ দশমিক ৭৭ শতাংশ।

পাসের হাসের সূচক কিছুটা কমলেও এবার বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা। এবছর জিপিএ-৫ পেয়েছে মোট ২ হাজার ৬৬৩ জন শিক্ষার্থী। যা গতবারের তুলনায় ৩৯৭ টি বেশি। গতবার জিপিএ-৫ পায় ২ হাজার ২৬৬ জন পরীক্ষার্থী। এবছর জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ১৪২৭ জন ছেলে ও ১২৩৬ জন মেয়ে। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে এগিয়ে রয়েছে বিজ্ঞান বিভাগ।

বৃহস্পতিবার সকাল ১১টায় বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন সিলেট শিক্ষাবোর্ডের সচিব মো. মোস্তফা কামাল আহমদ। তিনি জানান, গণিতে ফেলের কারণে এবার পরীক্ষার সার্বিক ফলাফলে পাসের হার কমেছে। এছাড়া শারিরীক শিক্ষা ও আইসিটি বিষয়েও খারাপ করেছে শিক্ষার্থীরা।

বোর্ডের অধিনে মোট সিলেটের চার জেলার ৮১২ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৩৭। এবছর সিলেট বোর্ডে এসএসিতে ৯৪ হাজার ১শ’ ৪২জন পরীক্ষার্থী অংশ নেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.