Sylhet Today 24 PRINT

এসএসসি পরীক্ষায় সিলেট ক্যাডেট কলেজের ধারাবাহিক সাফল্য

সিলেটটুডে ডেস্ক |  ০৪ মে, ২০১৭

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস.এস.সি) পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে অতীত সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে ‘আলোকের অভিসারী’ খ্যাত সিলেট ক্যাডেট কলেজ।

এবছর এসএসসি পরীক্ষায় সিলেট ক্যাডেট কলেজ থেকে মোট ৫১ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৫১ জনই জিপিএ-৫ পেয়েছে।

সহশিক্ষা কার্যক্রমের মতো শিক্ষা কার্যক্রমেও ক্যাডেটরা আকর্ষণীয় সাফল্য অর্জন করায় কলেজ অধ্যক্ষ ক্যাপ্টেন এম সাইফুর রহমান (ট্যাজ), বিএসপি, বিসিজিএম, পিএসসি, বিএন ক্যাডেট, অভিভাবক এবং শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।

সিলেট ক্যাডেট কলেজের এই সাফল্য সিলেটবাসীকে শিক্ষা অনুরাগী হতে আরো অনুপ্রাণিত করবে। ক্যাডেটরা যুগোপযোগী শিক্ষা গ্রহণ করার মধ্য দিয়ে সৃজনশীল দেশপ্রেমিক মানব সম্পদে পরিণত হয়ে দেশ মাতৃকার কল্যাণে আরো বেশি অবদান রাখবে বলে বিশ্বাস করেন এবং আগামীতেও সাফল্যের এই ধারা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন এ কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন এম সাইফুর রহমান (ট্যাজ)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.