Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে সোহাগ হত্যা মামলায় যুবক গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৪ মে, ২০১৭

সুনামগঞ্জের জগন্নাথপুরে সোহাগ হত্যা মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ মে) তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবকের নাম আছলাম খাঁ (৩৫)।

তিনি উপজেলার আশারকান্দি ইউপির জয়দা গ্রামের মৃত হাছন খাঁর ছেলে। তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, জগন্নাথপুর এলাকার তৈয়বুর রহমান টিটুর ছেলে ও স্থানীয় জয়দা আরবিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্র মাহফুজুর রহমান সোহাগকে নৃশংসভাবে হত্যা করে পার্শ্ববর্তী হাওরে লাশ ফেলে দেয় একদল দুষ্কৃতিকারী। পরে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে এবং হত্যাকাণ্ডের ঘটনায় সোহাগের পিতা তৈয়বুর রহমান টিটু বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যাহার নং ১০ তারিখ-১৪-০২-২০১৭ ইং।

গ্রেপ্তারকৃত আছলামকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মঈন উদ্দিন নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.