Sylhet Today 24 PRINT

দিরাইয়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে চাল ও নগদ টাকা বিতরণ

দিরাই প্রতিনিধি |  ০৪ মে, ২০১৭

অকাল বন্যায় হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্তদের মাঝে সরকার কর্তৃক নির্ধারিত জনপ্রতি ৩৮ কেজি চাল ও নগদ ৫০০ টাকা বিতরণের অংশ হিসেবে দিরাইয়ে চাল ও নগদ টাকা বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ মে)  সকাল ১১ টা পৌর শহরের চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পৌরসভার ১নং ওয়ার্ডের ক্ষতিগ্রস্তদের মাঝে চাল ও নগদ টাকা বিতরণ করা হয়।

পৌর মেয়র মোশাররফ মিয়ার সভাপতিত্বে ও মহিলা কাউন্সিলর খোশনামা আক্তারের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল, সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল রাজ্জাক, দিরাই প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সর্দার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জল মিয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.