Sylhet Today 24 PRINT

সিলেট চেম্বারের আসন্ন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় ৪১ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক |  ০৪ মে, ২০১৭

সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র আসন্ন ২০১৭-২০১৯ সাল মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনের বৈধ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন বোর্ড। নির্বাচনী তফসিল অনুযায়ী বৃহস্পতিবার এ তালিকা প্রকাশ করা হয়।

তালিকা অনুযায়ী আসন্ন নির্বাচনে ৩টি সদস্য শ্রেণী থেকে মোট ৪১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে অর্ডিনারী শ্রেণী থেকে খন্দকার সিপার আহমদ, মোঃ হিজকিল গুলজার, মোঃ সাহিদুর রহমান, নুরুল ইসলাম, মোঃ ওয়াহিদুজ্জামান (ভূট্টো), আমিরুজ্জামান চৌধুরী, এহতেশামুল হক চৌধুরী, মুকির হোসেন চৌধুরী, মুশফিক জায়গীরদার, ফালাহ উদ্দিন আলী আহমদ, মোঃ আব্দুর রহমান, মোঃ আব্দুল কাইয়ুম, হুমায়ুন আহমদ, মোহাম্মদ আব্দুল মুনিম, মোঃ নাজমুল হক, মোহাম্মদ সামছুল আলম, মোহাম্মদ আনিস, মোঃ মুজাহিদ খান গুলসান, খলিলুর রহমান চৌধুরী, আব্দুল হাদী পাবেল, মোঃ আনোয়ার রশীদ ও আব্দুস সামাদ, এসোসিয়েট শ্রেণী থেকে মাসুদ আহমদ চৌধুরী, জিয়াউল হক, পিন্টু চক্রবর্তী, মোঃ এমদাদ হোসেন, আব্দুর রহমান, চন্দন সাহা, আশরাফ আহমদ, মোহাম্মদ এহছানুল হক তাহের, মুহাম্মদ নাসিরুদ্দিন, আসাদুজ্জামান, মোঃ হাবিবুর রহমান, হাজী সৈয়দ জাহিদ উদ্দিন ও ইলিয়াস উদ্দিন লিপু এবং ট্রেড গ্রুপ শ্রেণী থেকে মোঃ লায়েছ উদ্দিন, মোঃ মুজিবুর রহমান মিন্টু, আলহাজ্ব মোঃ আতিক হোসেন, মোঃ আমিনুজ্জামান জোয়াহির, তাহমিন আহমদ ও শহিদ আহমদ চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ২০ মে ধোপাদীঘিরপাড়স্থ ইউনাইটেড কমিউনিটি সেন্টারে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদের আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.