Sylhet Today 24 PRINT

বড়লেখায় জিপিএ-৫ পেয়েছে ৭৫ জন, শতভাগ পাস আর.কে লাইসিয়াম স্কুল

বড়লেখা প্রতিনিধি |  ০৪ মে, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখায় এসএসসি ও সমমান পরীক্ষায় ৭৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। দাখিলে কোন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানই এবার জিপিএ-৫ (এ প্লাস) অর্জন করতে পারেনি।

এসএসসিতে উপজেলার মধ্যে সর্বোচ্চ ৪০টি জিপিএ-৫ (এ প্লাস) ও শতভাগ ফলাফল অর্জনের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে পৌর শহরের রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল।

লাইসিয়াম স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে ৪৫ জন ও মানবিক বিভাগ থেকে ১৫ জনসহ মোট ৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সকলেই পাশ করেছে। বিজ্ঞান বিভাগ থেকে ৪৫ জনের মধ্যে ৪০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এছাড়া এসএসসিতে দাসেরবাজার উচ্চ বিদ্যালয় থেকে ১১জন, বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৭জন, পিসি উচ্চ বিদ্যালয় ও নারীশিক্ষা একাডেমি স্কুল থেকে ৫ জন করে, শাহবাজপুর স্কুল এন্ড কলেজ থেকে ৪ জন, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়, পয়লোয়ানবাড়ী উচ্চ বিদ্যালয় ও ইটাউরী হাজী ইউনুস মিয়া উচ্চ বিদ্যালয় হতে ১ জন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এদিকে দাখিল পরীক্ষায় ৪৩৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২৯৭ জন পাশ করেছে। শতকরা পাশের হার ৬৮%। উপজেলার কোন মাদ্রাসাই জিপিএ-৫ (এ প্লাস) অর্জন করতে পারেনি। শতভাগ ফলাফল অর্জনের ধারাবাহিকতা রক্ষা করেছে উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের ইটাউরী আলিম মহিলা মাদ্রাসা।       

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.