Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫

ওসমানীনগর প্রতিনিধি |  ০৪ মে, ২০১৭

সিলেটের ওসমানীনগরে পাসের হার বৃদ্ধি পেলেও কমেছে জিপিএ-৫।

এ বছর ৩টি কেন্দ্রের অধীনে ২০টি বিদ্যালয় থেকে ১৮৬১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১৫১৫ জন কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১১ জন পরীক্ষার্থী। গড় পাসের হার প্রায় ৮২ শতাংশ। এর আগের বছর ১৫ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল এবং গড় পাসের হার ছিল প্রায় ৮০ শতাংশ।

প্রতিষ্ঠান ভিত্তিক সর্বোচ্চ ৩টি জিপিএ-৫ পেয়েছে গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। এ বিদ্যালয় থেকে ২৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪৫ জন কৃতকার্য হয়েছে। তাদের গড় পাসের হার ৮৮.৪৫ শতাংশ। এছাড়া সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থী পাস করেছে শাহ সিদ্দিক জামেয়ার পরীক্ষার্থীরা। তাদের পাসের হার ৯৭ শতাংশ।

এদিকে মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ১টি কেন্দ্রের অধীনে দশটি মাদ্রাসা থেকে ৪১১ জন শিক্ষার্থী অংশ নিয়ে ২৬৭ জন কৃতকার্য হয়েছে। তবে কেউ জিপিএ-৫ পায়নি। সর্বোচ্চ প্রায় ৯৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে মিনা বেগম মহিলা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.