Sylhet Today 24 PRINT

মাধবপুরে পাসের হার ৭০.১৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৭৯ জন

মাধবপুর প্রতিনিধি |  ০৪ মে, ২০১৭

হবিগঞ্জের মাধবপুরে এসএসসি পরীক্ষায় পাসের হার শতকরা ৭০.১৭। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৭৯ জন শিক্ষার্থী।

এবার মাধবপুর উপজেলা থেকে ৩০৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং কৃতকার্য হয়েছে ২১৭৪ জন।

মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে ৪ জন, প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১০ জন, গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ১২ জন, সৈয়দ সঈদউদ্দিন স্কুল এন্ড কলেজে ৭ জন, জগদীশপুর জেসি স্কুল এন্ড কলেজে ১৫ জন, শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে ৩ জন, বানেশ্বর উচ্চ বিদ্যালয়ে ১ জন, সাউর্থ কাশিমনগর উচ্চ বিদ্যালয়ে ১ জন, তালিবপুর আহসানীয়া উচ্চ বিদ্যালয়ে ৫ জন, আদাঐর লোকনাথ উচ্চ বিদ্যালয়ে ৫ জন, শাহজীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ে ১২ জন এবং ছাতিয়াইন বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়ে ৩ জন জিপিএ-৫ পেয়েছে।

২৫টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে কেবলমাত্র শাহজীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ কৃতকার্য হয়েছে। এবার সিলেট শিক্ষা বোর্ডের পাসের হার শতকরা ৮০.২৬ শতাংশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.