Sylhet Today 24 PRINT

সিলেটে ৫ দিন ধরে মাদরাসা ছাত্র নিখোঁজ

সিলেটটুডে ডেস্ক |  ০৪ মে, ২০১৭

সিলেট নগরীর মজুমদারপাড়া মাদানিয়া দারুল কোরআন মাদরাসার এক ছাত্র ৫দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ৩০ এপ্রিল মাদ্রাসা থেকে বেতের বাজার এলাকার আব্দুল কাদেরের কলোনীর বাসায় ফেরার পথে সে নিখোঁজ হয়।

নিখোঁজ শিপু আহমদ নিহাল মাদরাসার হিফজ বিভাগের ছাত্র এবং চুনারুঘাট উপজেলার ছাদেকপুরের মো. জহির মিয়ার ছেলে। এ ব্যাপারে তা মা পারভীন বেগম গত ১ মে সিলেট কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (নম্বর-৪৬) করেছেন।

ডায়রিতে উল্লেখ করা হয়, তার গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার, উচ্চতা ৫ ফুট। সে হবিগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলে। হারিয়ে যাবার সময় তার পরনে ছিল নীল রংয়ের পাঞ্জাবী, টুপি এবং পায়জামা। তার সন্ধান পেলে ০১৭৪৯ ২২৩৩১০, ০১৭১৯ ৯০১১৭২ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.