Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট’র তিনদিন ব্যাপী কর্মশালা

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৯ মে, ২০১৫

“ইউনিসেফের তথ্য মতে দেশে ২০টি জেলা অবহেলিত ও এখনও বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে আছে তাদের এই পিছিয়ে পড়া ঠেকাতে তথ্য মন্ত্রনালয় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সুনামগঞ্জের স্থানীয় সংবাদ কর্মীরা অবহেলিত এ জেলাকে সামনে টেনে নিয়ে যেতে সবচেয়ে বেশি ভূমিকা রাখছেন। ভিশন ২০২১ এর মধ্যেই দেশের সব জেলার সার্বিক উন্নতির হার সমান হবে।” এমন আশা করেন তথ্য সচিব মরতুজা আহমেদ।

শনিবার সুনামগঞ্জে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম শীর্ষক স্থানীয় সাংবাদিকদের জন্য আয়োজিত তিন দিন ব্যাপি কর্মশালায় প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ’র মহাপরিচালক একেএম নেছার উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে কর্মশালায় আরো বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট’র উপ-পরিচালক নজরুল ইসলাম, সারকে চামান খান, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, বাংলাদেশ বেতারের সাংবাদিক হুমায়ূন রশিদ চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.