Sylhet Today 24 PRINT

ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ০৯ মে, ২০১৫

কা-সিলেট মহাসড়কের পিটুয়া নামক স্থান থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ১টায় শেরপুর হাইওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- পিটুয়া নামক স্থানে রাত সাড়ে ১২ টার দিকে বিকট একটি শব্দ শুনে আশপাশের লোকজন রাস্তার পাশে গিয়ে দেখতে পান এক ব্যক্তি রক্তাক্ত হয়ে পড়ে আছেন। স্থানীয় লোকজন শেরপুর হাইওয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়- নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরনে ছিল একটি সাদা হাফশার্ট ও বাদামী রঙ্গের প্যান্ট। ধারণা করা হচ্ছে, রাস্তা পারাপারের সময় দ্রুতগামী কোনো গাড়ির চাপায় ঐ ব্যক্তি মৃতুবরণ করেন।

শেরপুর হাইওয়ে থানার ওসি নুরুন নবী সরকার জানান- লাশটি ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। কোন পরিচায় না পাওয়া গেলে ময়না তদন্ত শেষে আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.