Sylhet Today 24 PRINT

জাফলংয়ে বোমা মেশিন বন্ধের দাবিতে মানববন্ধন

গোয়াইনঘাট প্রতিনিধি |  ০৫ মে, ২০১৭

সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে বোমা মেশিন বন্ধ করে বেড়িবাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পূর্ব জাফলং ইউনিয়নবাসীর উদ্যোগে পিয়াইন নদীর বাউরবাগ হাওর এলাকায় আয়োজিত মানব বন্ধনে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক মিনহাজুর রহমান।

হাসান আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমদে, আওয়ামীলীগ নেতা নজরুল শিকদার, তোয়াকুল কলেজের অধ্যক্ষ লোকমান হোসেন শিকদার, ইউপি সদস্য শাহ আলম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মাসুক আহমেদ, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.