Sylhet Today 24 PRINT

ওসমানীনগরের ৫দিন ধরে যুবক নিখোঁজ

ওসমানীনগর প্রতিনিধি |  ০৫ মে, ২০১৭

সিলেটের ওসমানীনগরে আব্দুল কাইয়ুম (৩৫) নামের এক ব্যক্তি গত ৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার সাদীপুর ইউপির সাদীপুর গ্রামের মৃত কাচাই উল্যার ছেলে। গত সোমবার বাড়ি থেকে গোয়ালাবাজারের উদ্দেশ্যে বের হবার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

এব্যাপারে ওসমানীনগর থানায় একটি সাধারণ ডায়রী (জিডি) করেছেন তার স্ত্রী জোৎস্না বেগম।

সাধারণ ডায়রী সূত্রে জানা যায়, গত সোমবার (১মে) বিকেলে গোয়ালাবাজারের উদ্দেশ্যে বাড়িতে থেকে বেড়িয়ে আসার পর আর বাড়ি ফিরেননি কাইয়ুম।  সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধ্যান পাওয়া যায়নি। এমনকি তার সাথে থাকা মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.