Sylhet Today 24 PRINT

শেখ হাসিনা নারী ক্ষমতায়নে তৃণমূল নিয়ে কাজ করে যাচ্ছেন: সাংসদ কেয়া চৌধুরী

ডেস্ক রিপোর্ট |  ০৯ মে, ২০১৫

জননেত্রী শেখ হাসিনা নারী ক্ষমতায়নে তৃর্ণমূল নিয়ে কাজ করে যাচ্ছেন। তার ধারাবাহিকতায় আমরা তৃনমূলের নারীর উন্নয়নে কাজ করে যাচ্ছি- কথাগুলো বললেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রিয় উপ-কমিটি সহ সম্পাদক ও হবিগঞ্জ সিলেটের নারী সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।

সিলেট মহানগরের ১২নং ওয়ার্ড শেখঘাট মহিলা আওয়ামীলীগের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মহিলা আওয়ামীলীগের আহবায়ক কাউন্সিলর শাহানারা বেগমের সভাপত্বিতে কমিটি গঠনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রিয় উপ-কমিটি সহ সম্পাদক ও হবিগঞ্জ সিলেটের নারী সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, সভায় ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মহানগর মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আসমা কামরান। পরে সালমা বেগমকে আহ্বায়ক এবং ঝুমা রাণী দাশকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্যের আহবায়ক কমিটির আহবায়ক হিসেবে নাম ঘোষণা করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সাবেক সিটি কাউন্সিলর মো. আজহার উদ্দীন জাহাঙ্গীর, কমিটির সদস্য ঝুমা রানী দাশ, হাজেরা বেগম, শাহজাদী, তাসলিমা, শিপ্রা প্রমুখ।

সভার প্রধান অতিথির বক্তব্যে সাংসদ কেয়া চৌধুরী বলেন- আসুন রাজনৈতিক সচেতন হয়ে যার যার অবস্থান থেকে নারীর ক্ষমতায়ন কাজ করে যাই। আর এই কাজের ক্ষেত্র হিসেবে মহিলা আওয়ামী লীগের ছায়াতল সবচেয়ে নিরাপদ স্থান হতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.