Sylhet Today 24 PRINT

ঢাকায় যাওয়ার পথে অসুস্থ মেয়র আরিফ, হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক |  ০৬ মে, ২০১৭

ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বিমান থেকে নামিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে।

শনিবার (৬ মে) দেড়টায় ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে উঠেন মেয়র আরিফ। বিমানে উঠার পর হঠাৎ তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। সাথে সাথে তাকে বিমান থেকে নামিয়ে আনা হয়।

তিনি বর্তমানে নগরীর দরগাহ গেইট সংলগ্ন নূরজাহান হাসপাতাল প্রাঃ লিঃ চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

আরিফুল হক চৌধুরীর ঘনিষ্ঠজন হিসাবে পরিচিত বিএনপি নেতা জুরেজ আব্দুল্লাহ গুলজার ঘটনার সত্যতা নিশিত করে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে উঠেন মেয়র আরিফ। কিন্তু হঠাৎ করে ডায়াবেটিস বেড়ে গিয়ে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে বিমান থেকে নামিয়ে এনে নগরীর দরগাহ গেইট সংলগ্ন নূরজাহান হাসপাতাল প্রাঃ লিঃ তাৎক্ষনিক ভর্তি করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.