Sylhet Today 24 PRINT

বড়লেখায় বিদ্যুৎ পেল ১৬১ পরিবার

বড়লেখা প্রতিনিধি |  ০৬ মে, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখায় ২টি গ্রামের ১৬১ পরিবারের ঘরে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে।

শুক্রবার (৫ মে) রাতে ও সকালে পৃথক অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি এ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।

গ্রামগুলো হচ্ছে উপজেলার সদর ইউনিয়নের খাগালা ও দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের ৭নং খাসিয়া পুঞ্জি। এতে সরকারের ব্যয় হয়েছে প্রায় ৪৭ লাখ টাকা।

বিদ্যুৎ-সংযোগের পৃথক এসব অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস, পল্লী বিদ্যুতের ডিজিএম সুজিত কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবদুলাল ধর, হুইপের একান্ত সহকারি সচিব কবিরুজ্জামান চৌধুরী, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান আজির উদ্দিন, দক্ষিণভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিমুল কান্তি দাস, সাংবাদিক আব্দুর রব, যুবলীগ নেতা সামছুল ইসলাম, খাসিয়া মন্ত্রী (হেডম্যান) ওয়ান বর গিরি, ছাত্রলীগ নেতা বিকাশ সিংহ পঙ্কজ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.