Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৬ মে, ২০১৭

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে কাঞ্চন রবিদাস (২৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২৫ জন আহত হয়েছেন।

শনিবার (৬ মে) দুপুরে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

নিহত কাঞ্চন রবিদাস উপজেলার লাল চান চা বাগান এলাকার লক্ষিন্দর রবিদাসের পুত্র। তিনি খাদে পড়ে যাওয়া ট্রাকের হেলপার বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ২৫ জনের মধ্যে শহীদ মিয়া (৫০), শামীম মিয়া (১৮), শফিক মিয়া (৩৫), লাকী আক্তার (১৬), সালমান মিয়া (২৫), রহিমা বেগম (৩০), রাজীব মিয়া (৪০), লাল বানু (৪০), ফুলমতি বেগম (৩৫) ও সাকিব মিয়ার (১০) অবস্থা গুরুতর বলে জানিয়েছেন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসকরা। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন,  চা-পাতা ভর্তি ট্রাক লাল চান চা বাগান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে কাঞ্চন রবিদাস ঘটনাস্থলেই মারা যান।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.