Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ ভাই দগ্ধ

সুনামগঞ্জ প্রতিনিধি  |  ০৬ মে, ২০১৭

সুনামগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার ভাই অগ্নিদগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

শনিবার (৬মে) সকালে সুনামগঞ্জ সদর উপজেলার সরদারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধরা হলেন, সরদারপুর গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ, তার সহোদর আব্দুল আলিম, হারুন মিয়া ও আব্দুল ওয়াহিদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সরদারপুর গ্রামের আব্দুর রশিদ একটি গ্যাস সিলিন্ডার পরিষ্কার করছিলেন। এসময় আকস্মিক বিস্ফোরণ ঘটলে তার আর্তচিৎকারে ভাই আব্দুল আলিম, হারুন ও আব্দুল ওয়াহিদ এগিয়ে আসেন। এতে অন্য তারাও বিস্ফোরণে দগ্ধ হন।

সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) মাসুক আলী জানান, ঘটনাস্থল পরিদর্শন করতে পুলিশ সেখানে গিয়েছে। গুরুতর আহত চার ভাইকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.