Sylhet Today 24 PRINT

বড়লেখায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

বড়লেখা প্রতিনিধি |  ০৬ মে, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখায় দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কলাজুরা-সমনভাগ চা বাগান রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৫ মে) বিকেলে জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি এ রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১ কিলোমিটার রাস্তা নির্মাণ কাজে সরকারের ব্যয় হয়েছে প্রায় ৫৯ লাখ টাকা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবদুলাল ধর, হুইপের একান্ত সহকারি সচিব কবিরুজ্জামান চৌধুরী, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান আজির উদ্দিন, দক্ষিণভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিমুল কান্তি দাস, সাংবাদিক আব্দুর রব, যুবলীগ নেতা সামছুল ইসলাম, ছাত্রলীগ নেতা বিকাশ সিংহ পঙ্কজ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.