Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে পূবালী ব্যাংকের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৬ মে, ২০১৭

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পূবালী ব্যাংকের ‘এনপিএল ম্যানেজমেন্ট এন্ড সিআইবি অনলাইন রিপোর্টিং’ বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ মে) শ্রীমঙ্গলের ব্র্যাক লার্নিং সেন্টারের কনফারেন্স হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক মৌলভীবাজার অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার দীলিপ কুমার পাল। প্রধান অতিথি হিসেবে ছিলেন পূবালী ব্যাংকের সিলেট বিভাগের জেনারেল ম্যানেজার আহমেদ এনায়েত মঞ্জুর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পূবালী ব্যাংক প্রধান কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার শক্তি রঞ্জন দাস, ডেপুটি জেনারেল ম্যানেজার শ্যাম সুন্দর বনিক, মৌলভীবাজারের সিনিয়র প্রিন্সিপাল অফিসার (আইন) মো. আবু তাহের ও পূবালী ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক বাবুল চন্দ্র দাস।

পূবালী ব্যাংক মৌলভীবাজার রিজিওনাল অফিস আয়োজিত কর্মশালায় মৌলভীবাজার ও হবিগঞ্জ অঞ্চলের পূবালী ব্যাংকের ব্যবস্থাপক ও সেকেন্ড অফিসারসহ প্রায় ৮০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.