Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৩০ পরিবারের মধ্যে জেলা পুলিশের ত্রাণ বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ০৬ মে, ২০১৭

সিলেট জেলায় সাম্প্রতিক সময়ে ভয়াবহ কালবৈশাখী ঝড়ে বিশ্বনাথ থানাধীন ২ নং খাজাঞ্চী ইউনিয়নস্থ প্রতাপপুর, কুমারপাড়া, মদনপুর, রায়পুর, নোয়ারাই, চিনাইঘর, এওলারপার গ্রামে ক্ষতিগ্রস্ত ১৩০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন সিলেট জেলার পুলিশ সুপার মো: মনিরুজ্জামান। ক্ষতিগ্রস্ত ১৩০টি পরিবারের প্রত্যেককে ১০ কেজি চাল ২ কেজি ডাল ও ৫ কেজি আটা প্রদান করা হয়।

এসময় পুলিশ সুপার বলেন, সিলেট জেলা পুলিশের বিভিন্ন সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কেবলমাত্র মানবিক কারণে নিজস্ব উদ্দ্যোগে জনকল্যাণের এ ক্ষুদ্র প্রয়াস নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে খাদ্যের নিরাপত্তা নিশ্চিতকরণের চেষ্টা করেছি। সিলেট জেলা পুলিশের এই মহতী উদ্দ্যোগ যদি অন্য কোন সংস্থা বা প্রতিষ্টানকে অনুপ্রেরনা যোগাতে সক্ষম হলে তারাও দুর্গতদের পাশে এসে দাড়াঁবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(দক্ষিণ) ড: আ.ক.ম আখতারুজ্জামান বসুনিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আবুল হাসনাত খান, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম, থানার ইন্সপেক্টর(তদন্ত) কামাল হোসেন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.