Sylhet Today 24 PRINT

কুলাউড়া জামায়াতের সেক্রেটারি গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৯ মে, ২০১৫

কুলাউড়া উপজেলা জামায়াতের (পশ্চিম শাখার) সেক্রেটারি মিজানুর রহমান (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ।

৮ মে শুক্রবার সন্ধ্যায় উপজেলার ব্রাহ্মনবাজারের মুসলিম এইড হাসপাতালের পেছনে একটি দোকান থেকে গ্রেফতার করা হয়। গাড়ি ভাংচুর, পুড়ানোসহ তিনটি মামলার পলাতক আসামী হিসাবে তাকে গ্রেফতার করা হয়েছে।

কুলাউড়া থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.