Sylhet Today 24 PRINT

‘ত্রাণ বিতরণে কোন অনিয়ম সহ্য করা হবে না’

দিরাই প্রতিনিধি |  ০৬ মে, ২০১৭

দিরাইয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

শুক্রবার (৫ মে) বিকেল ৩ টায় পৌর শহরের উপজেলা রোডস্থ আওয়ামী লীগ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, হাওরপাড়ের একমাত্র বোরো ফসল হারিয়ে যখন কৃষকরা অসহায় তখনি হতাশাগ্রস্ত কৃষকদের সার্বিক সহায়তা এগিয়ে এসেছেন কৃষক বান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যেই ভিজিডি, নগদ অর্থ ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ শুরু হয়েছে। আমাদের নবনির্বাচিত সাংসদ ড. জয়া সেনগুপ্ত দিরাই-শাল্লার ত্রাণ বিতরণ প্রক্রিয়া তদারকি করছেন। ত্রাণ বিতরণ সুষ্ঠুভাবে পরিচালনা করতে মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। ত্রাণ বিতরণে কোন অনিয়ম সহ্য করা হবে। ত্রাণ বিতরণ নিয়ে একটি কুচক্রী মহল সরকারের সফলতায় ব্যাঘাত ঘটাতে অপপ্রচার চালাচ্ছে।

সভায় নেতৃবৃন্দ সাংবাদিকদের সহযোগিতা চেয়ে বলেন আপনারা কোন কুচক্রী মহলের কথায় কান না দিয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। সবার সহযোগিতায় আমরা প্রকৃত ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারের সাহায্য পৌঁছে দিতে চাই। ত্রাণ বিতরণের প্রথম পর্যায়ে উপজেলার সাড়ে ১৬ হাজার পরিবারকে ৩৮ কেজি চাল ও নগদ ৫ শত টাকা করে দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর শাল্লা সফরকালে স্থানীয় সাংসদ এ বরাদ্দ বৃদ্ধির আবেদন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন দিরাই পৌরসভার মেয়র মোশারফ মিয়া, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আছাব উদ্দিন সরদার, সহ-সভাপতি এডভোকেট সোহেল আহমদ, সিরাজউদ্দৌলা, সাংগঠনিক সম্পাদক এডভোকেট অভিরাম তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়, পৌর কাউন্সিলর সোহেল চৌধুরী, সাংবাদিক সামছুল ইসলাম সরদার, জিয়াউর রহমান লিটন, আব্দুল বাছির সরদার, মুজাহিদুল ইসলাম সর্দার, প্রশান্ত দাস প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.