জগন্নাথপুর প্রতিনিধি | ০৬ মে, ২০১৭
জগন্নাথপুরের সৈয়দপুরে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১১৯৯ জন কৃষকের মধ্যে খাদ্যশস্য ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এই মানবিক সহায়তার আওয়তায় জনপ্রতি ৫০০ টাকা ও ৩৮ কেজি করে চাল দেয়া হবে।
শনিবার (৬ মে) সকালে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার রাপ্রুচাই মারমা, ইউপি সদস্য সৈয়দ জুয়েল আহমদ, সৈয়দ এমদাদ মিয়া, সৈয়দ জাহিদ মিয়া, সৈয়দ লিলু মিয়া, জিয়াউল হক দুদু, আব্দুল আজিজ, সামসুদ্দিন কামালী, মোতাইন আহমদ কামালী, ফয়জুর রহমান, জয়বুন নেছা, রুকিয়া বেগম, রহিমা বেগম, ইউপি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ হাবিল, যুগ্ম-সম্পাদক সৈয়দ ইনান প্রমুখ।
ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ লিলু মিয়া জানান, আমরা আজ ইউপির ১ ও ২ নং ওয়ার্ডের ৩২৮ জন কৃষকের মধ্যে নগদ ৫০০ টাকা ও ৩৮ কেজি করে চাল বিতরণ করেছি। বাকিদের মধ্যে আগামীকাল ত্রাণ বিতরণ করা হবে।