Sylhet Today 24 PRINT

তবু অপরূপ হাকালুকি

মারূফ অমিত |  ০৭ মে, ২০১৭

অকাল বন্যায় তলিয়ে গেছে হাওরের ফসল। হাওরপাড়ে কৃষকদের এখন হাহাকার। কৃষকের সব কেড়ে নেওয়া হাওর তবু সেজেছে অপরূপ সাজে। একেই বুঝি বলে ভয়ঙ্কর সুন্দর!

সম্প্রতি হাকালুকি হাওর থেকে ছবিগুলো তোলা হয়। পানিতে টুইটুম্বুর হাকালুকি যেনো নব যৌবন পেয়েছে।

যেনো পানিতে ভেসে বেড়াচ্ছে হাওরের গাছ

হাকালুকি হাওরের ওয়াচ টাওয়ার

চলছে জীবনসংগ্রাম। পানিতে নষ্ট হয়ে গেছে। তারপরেও কিছু পাওয়ার আশায় সেগুলো কেটে নিচ্ছেন কৃষক

হাওর নয়, যেনো সমুদ্র

পানিতে ফসল গেছে। তাতে শিশুদের কি? টুইটুম্বুর হাওরে নৌকা নিয়ে ঘুরে বেড়ানোতে আনন্দ তাদের

দুঃখ করো না, বাঁচো- শিশুদের কাছ গেলেই পাওয়া যাবে নবজীবনের এমন বীজমন্ত্র

নিষেধাজ্ঞা উঠে গেছে। ফলে হাওর থেকে মাছ শিকার শুরু করেছেন জেলেরা

হাওর, তুমি ফুল নাও, তবু ফসল নিও না!

ক'দিন আগেই হাওরে নেমে মারা গেছে হাঁসের পাল। সেই ভয় কাটিয়ে আবার হাওরে হাঁস চড়াতে শুরু করেছেন খামারিরা

এই তপ্ত রোধে এমন জলে ঝাপ দিতে কার না মন চায়!

ছবিগুলো তুলেছেন মারূফ অমিত

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.