Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে নিখোঁজ শিশুর গলিত লাশ উদ্ধার, আটক ১

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৭ মে, ২০১৭

হবিগঞ্জে ৭ দিন থেকে নিখোঁজ থাকা এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৭ মে ) ভোরে সদর উপজেলার ছোটবহুলা গ্রাম থেকে এ লাশটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটকও করেছে পুলিশ। নিহত শিশু আকাশ (৭) ছোটবহুলা গ্রামের খুর্শেদ আলীর ছেলে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ছোটাবহুলা গ্রামের খুর্শেদ আলী এবং ইসমাইল মিয়ার মাঝে জমির ধান কাটা নিয়ে বিরোধ দেখা দেয়। এনিয়ে তাদের মাঝে মামলা মোকদ্দমাও হয়। কয়েকদিন পূর্বে উভয় পরিবারের মাঝে ঝগড়া হয়। এ সময় ইসমাইল মিয়ার স্ত্রীকে গালিগালাজ করেন খুর্শেদ আলী ও তার পরিবারের লোকজন। এরপরই তার ৭ বছর বয়সী ছেলে আকাশকে হত্যার পরিকল্পনা করে ইসমাইল মিয়ার ছেলে সুমন মিয়া। ৭ দিন পূর্বে আকাশ নিখোঁজ হলে তার পরিবার হবিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করে।

পুলিশ সূত্রে জানা যায়, সন্দেহভাজন হিসাবে ইসমাইল মিয়ার ছেলে সুমনকে শনিবার (৬ মে) দিবাগত রাতে আটক করে করা হয়। পরে তার দেয়া স্বীকারোক্তির তথ্য মতে রোববারে ভোরে গ্রামের পার্শ্ববর্তী জমির পানিতে ডুবন্ত অবস্থায় শিশুটির গলিত লাশ উদ্ধার করে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.