Sylhet Today 24 PRINT

কিবরিয়া হত্যার বিচার দ্রুত সম্পন্ন হবে : হবিগঞ্জে আইনমন্ত্রী

হবিগঞ্জ প্রতিনিধি  |  ০৭ মে, ২০১৭

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে।

রোববার (৭ মে) দুপুরে হবিগঞ্জে নতুন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আইনমন্ত্রী বলেন, প্রসিকিউশন থেকে এই মামলাটি খুব তাড়াতাড়ি ন্যায় বিচার নিশ্চিতকরণের ব্যবস্থা করা হবে। এ মামলার বিচারকার্য শেষ করতে যতোরকম আইনানুগ নিয়ম-কানুন পালন করে বিচার সম্পন্ন করতে হয়, তার ব্যবস্থা নিবে প্রসিকিউশন ।

এর আগে হবিগঞ্জের নতুন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবনের উদ্বোধন করেন আইনমন্ত্রী। হবিগঞ্জে প্রথম পর্যায়ে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১২ তলা ভীত বিশিষ্ট ভবনের ৫ তলা নির্মাণ করা হয়েছে। ৮৬ হাজার ৫শ বর্গফুটের ৫ তলা ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ২৩ কোটি ১২ লাখ টাকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.