Sylhet Today 24 PRINT

আশুলিয়ায় খুন হওয়া ব্যাংক কর্মকর্তার খুনিদের ফাঁসির দাবিতে সিলেটে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক |  ০৯ মে, ২০১৫

আশুলিয়ায় ব্যাংক ডাকাতির ঘটনায় নিহত কমার্স ব্যাংক কর্মকর্তা ওয়ালী উল্লাহ হত্যাকারীদের বিচার ও শাস্তির দাবীতে সিলেটে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
আজ শনিবার সকাল ১১ টায় সিলেটের দক্ষিন সুরমা মকন উচ্চ বিদ্যালয় প্রাংগনে মানববন্ধন করেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। ডাকাতির ঘটনায় নিহত ব্যাংক কর্মকর্তা এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন।

মকন উচ্চবিদ্যালয়ের প্রাক্তন মেধাবী ছাত্র বাংলাদেশ কর্মাস ব্যাংক সাভার আশুলিয়া শাখার ম্যানেজার মোঃ ওয়ালি উল্লাহকে গত ২১ এপ্রিল ব্যাংকে কর্মরত অবস্থায় ডাকাতরা গুলি করে হত্যা করে।

ওয়ালি উল্লাহ এর রুহের মাগফেরাত কামনায় মোঃ মকন উচ্চবিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের উদ্যোগে শোক সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

বিদ্যালয়ের কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুর রব’র সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র এডভোকেট মোঃ খালেদ জুবায়ের’র পরিচালনায় বক্তব্য রাখেন, দক্ষিন সুরমা উপজেলা চেয়ারম্যান মোঃ আবু জাহিদ, বিশিষ্ট সমাজসেবী ওসমান গনি, মোল্লারগাও ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মকন মিয়া, সাবেক চেয়ারম্যান মঈনুল ইসলাম, সাবেক অধ্যক্ষ ফয়জুল হক চৌধুরী, আফজল আহমদ আফতাব, রাজ্জাক হোসেন, কয়ছর আহমদ, এড. কামরুজ্জামান, বিদ্যালয় শিক্ষক মোঃ সোলেমান ফারুক, নিহত ওয়ালি উল্লাহ’র বোন শিক্ষিকা নাজমা সিদ্দিকা, প্রাক্তন ছাত্রদের মধ্যে সুচনা বক্তব্য রাখেন, মুসাদ্দেক হোসেন মুসা, এহছানুল হক মওদুদ, বাবর আহমদ রনি, বেলাল  আহমদ, নুরুল ইসলাম দারা, জাকারিয়া হোসেন, শাহজাহান আহমদ, মতিউর রহমান মাসুম, মুস্তাকুর রহমান মোস্তাক, ফখরুল ইসলাম রুমেল, এমাদ হোসেন, ফখরুল হাসান, হাসনাত ইবনে আক্তার, মোস্তাক আহমদ নিজাম, আবুল হোসেন, সাখাওয়াত হোসেন আকন্দ প্রমূখ।

শোক সভা শেষে মিলাদ ও দোয়া অনুষ্টিত হয়। দোয়া পরিচালনা করেন তেলিরাই জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা ফয়েজ আহমদ।

দোয়া শেষে সিলেট কামালবাজার সড়কে ওয়ালি উল্লাহ হত্যাকারীদের গ্রেফতার ও ফাসির দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্টিত হয়। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোসাদ্দেক হোসেন মুসার পরিচালনায় মানববন্ধনে বক্তারা বলেন, অভিলম্বে ওয়ালি উল্লাহ’র হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের সম্মুখিন করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নতুবা তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

অনুষ্ঠানের শুরুতে পরিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, বিদ্যালয়েল ১০ম শ্রেণীর ছাত্র তাছিম মাহমুদ রিমু।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.