সিলেটটুডে ডেস্ক | ০৯ মে, ২০১৫
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক বৃটেনের সাধারন নির্বাচনে এম পি নির্বাচিত হওয়ায় শনিবার সিলেট নগরীতে আনন্দ মিছিল বের করে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তারেক উদ্দিন তাজ, সিনিয়র সহ সভাপতি আলী হোসেন, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের সভাপতি হোসাইন আহমদ সাগর, ছাত্রলীগ নেতা পুনম আহমদ, রনি, মঈনুল আহমদ, আশিক মিয়া, আনিক মিয়া, মাহি আহমদ, তানভির আহমদ, মুন্না, নয়ন, মঈনুল প্রমুখ।