নিউজ ডেস্ক | ০৯ মে, ২০১৫
'পরিযায়ী পাখির আবাসস্থল জলাভূমি সংরক্ষন করি'- এই প্রতিপাদ্য বিষয় নিয়ে মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত হয়েছে।
বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক সহয়োগীতায় আজ (শনিবার) দিবসটি পালিত হয়। সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়। এতে সরকারী প্রতিষ্ঠান সহ পরিযায়ী পাখির ছবি সম্বলিত ও জন সচেতনতামূলক ব্যানার, পোষ্টার, ফেষ্টুন নিয়ে বিভিন্ন সামাজিক সংগঠন অংশগ্রহন করে। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বন অধিদপ্তরের উপ-প্রধান বন সংরক্ষক মো:আকবর হোসেন। আরো বক্তব্য রাখেন আই ইউ সি এন কানট্রি রিপ্রেজেটিভ ইশতিয়াক উদ্দিন আহমদ, বন্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষক অঞ্চলের বন সংরক্ষক ড. তপন কুমার দেব, পুলিশ সুপার তোফায়েল আহমদ, বাংলাদেশ বার্ড ক্লাবের নির্বাহী এনাম আল হক, সাইফুর রহমানর বাবুল ও আব্দুল মতিন।
এসময় বক্তরা বলেন, মৌলভীবাজারে অবস্থিত হাকালুকি, কাউয়াদিঘী, হাইল হাওর, বাইক্কা বিলসহ জেলার সবগুলো হাওর, বিল ও বনে কম-বেশী সব সময় পারিযায়ী পাখি বসবাস করে। কিন্তু কিছু অসাধু মানুষ ব্যাক্তিগত স্বার্থে মাঝে মাঝে এই সব পরিযায়ী পাখির আবাসস্থল ধ্বংস করছে। বিষের টোপ ও জাল দিয়ে পাখি ধরে হত্যা ও লুকিয়ে বিক্রি করছে কেউ কেউ। পাখির আবাসস্থল ধ্বংসকারী ও হত্যাকারীদের দমনে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তুলতে জন সচেতনা বৃদ্ধির উপর জোড় দেন বক্তারা। এ ছাড়া সভায় পরিবেশ বান্ধব বিদুৎ লাইন স্থাপনের প্রস্তাব দেয়া হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিযায়ী পাখির আবাসস্থল জলাভূমি ও বনাঞ্চল সংরক্ষনে সরকারের সংশ্লিষ্ট বিভাগের পাশাপাশি স্থানীয় জনগনকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।