Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বজ্রপাতে নিহত ১

বিশ্বম্ভরপুর প্রতিনিধি |  ০৮ মে, ২০১৭

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বজ্রপাতে শামীম পাঠান (৩২) নামে এক পাথর শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার (৮ মে) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

নিহত শামীম বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের দুলভারচর গ্রামের গোলেনুর পাঠানের ছেলে।

জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল-হেলাল বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

ফতেহপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য ও শামারকান্দি গ্রামের বাসিন্দা মনসুর নুর চৌধুরী জানান, সকালে স্থানীয় চলতি নদীতে নৌকাযোগে বালি-পাথর উত্তোলন করছিলেন শামীম। এসময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নৌকায় থাকা অন্যরা অক্ষত রয়েছেন বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.