বিয়ানীবাজার প্রতিনিধি | ০৮ মে, ২০১৭
আটক সুফিয়া বেগম
সিলেটের বিয়ানীবাজার পৌরসভার ৩নং ওয়ার্ডের ভোট কেন্দ্রে জাল ভোট প্রদানের অভিযোগে ১ নারীকে আটক করা হয়েছে।
সোমবার (৮ মে) দুপুর ১২টার দিকে তাকে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাইজকি।
মোট ২ জন নারীকে আটক করা হলেও এদের মধ্যে ১ জনের ভোটার আইডি কার্ডে নাম-পরিচয় সঠিক পাওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়। অন্য আটক নারী সুফিয়া বেগমের (৪০) কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে তাকেও ছেড়ে দেয়া হয়।
সোমবার বিয়ানীবাজার পৌরসভার ৩নং ওয়ার্ডে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণে এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।