Sylhet Today 24 PRINT

বিশ্বনাথের প্রবীন আওয়ামী লীগ নেতা লোকমান মিয়া আর নেই

বিশ্বনাথ প্রতিনিধি |  ০৮ মে, ২০১৭

সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি ও অনলাইন টেলিভিশন ‘সিলটিভি’র প্রতিনিধি সাংবাদিক শুকরান আহমদ রানার পিতা হাজী মো. লোকমান মিয়া আর নেই।

সোমবার (৮ মে) ভোররাত ৩টায় বার্ধক্যজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। স্বাধীনতা পরবর্তী সময় থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন। মৃত্যুকালে তিনি বৃদ্ধ মা, স্ত্রী, চার মেয়ে ও এক ছেলেসহ দেশে বিদেশে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ আছর জানাজার নামাজ শেষে তাকে তার নিজ গ্রাম বড়তলার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

তাঁর মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন বিশ্বনাথ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। তারা হলেন, প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সাবেক সহ-সভাপতি আশিক আলী, বর্তমান সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক মোছাদ্দিক হোসেন সাজুল, কোষাধ্যক্ষ রোহেল উদ্দিন, প্রচার সম্পাদক আখতার আহমদ শাহেদ ও সাংবাদিক আব্দুস সালাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.