Sylhet Today 24 PRINT

ত্রাণ বিতরণে অনিয়ম, বালাগঞ্জ ইউএনওর কার্যালয় ঘেরাও

সিলেটটুডে ডেস্ক |  ০৮ মে, ২০১৭

ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে দুস্থ নারীরা বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রদিপ সিংহর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন।

রবিবার (৭ মে) তারা বালাগঞ্জের ইউএনও কার্যালয় ঘেরাও করে অবস্থান নেয়।

তাদের অভিযোগ প্রকৃত দুস্থদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং তালিকায় অন্তর্ভুক্তির জন্য প্রশাসন থেকে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ সিনহা গণমাধ্যমকে জানান, ত্রাণ দেয়ার দায়িত্ব জনপ্রতিনিধিদের,অামি শুধু তদারকি করি। অামার বিরুদ্ধে কেউ কিছু বললে অামার কিছু করার নাই।

এদিকে এ ঘটনায় বালাগঞ্জে জনসাধারণের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ত্রাণের তালিকা করা নিয়েও জনপ্রতিনিধিদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে বলেও জানান এলাকাবাসী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.