Sylhet Today 24 PRINT

বৃটেনে তিন বাংলাদেশি নারীর বিজয়ে সিলেটে আনন্দ মিছিল

সিলেটটুডে ডেস্ক |  ০৯ মে, ২০১৫

বৃটিশ পার্লামেন্টে লেবার পার্টি থেকে বাংলাদেশী বংশোদ্ভুত ৩জন এমপি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ এর নেতৃত্বে নগরীতে লেবার পার্টি শনিবার বিকেলে আনন্দ মিছিল বের করে। মিছিল সিটি পয়েন্ট থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে এক সমাবেশে মিলিত হয়।

বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট মহানগরীর সভাপতি এবং ২০ দলীয় জোটের সিলেট মহানগরীর যুগ্ম আহবায়ক জননেতা মাহবুবুর রহমান খালেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সামাজিক সংগঠক ও রাজনীতিবিদ মালিক আহমদ, বাংলাদেশ লেবার পার্টি সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সহ-সাধারণ সম্পাদক আজমল হোসেন, বাংলাদেশ লেবার পার্টি ছাত্র ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ও মহানগর সভাপতি মোহাম্মদ ফখর উদ্দিন, লেবার পার্টির নেতা ফয়েজ আহমদ, রুবেল আহমদ, হাকিম আহমদ, ছাত্র ফোরাম নেতা শফি মোহাম্মদ, মান্না আহমদ, তোফায়েল, মালেক, বাবলা, সালেহ আহমদ হাকিম, বাবলা, আলী আহমদ, আব্দুল মালেক, আরশ আলী, আনছার আলী, লেগুনা টেম্পু পশ্চিম শাখার সভাপতি সোহাগ আহমদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে মাহবুবুর রহমান খালেদ বলেন, ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভুত তিন নারী রুশনারা আলী, টিউলিপ রেজওয়ানা সিদ্দিকী ও রূপা হক এর বিজয়ে সারাদেশের ন্যায় সিলেটেও আনন্দের জোয়ার বয়ছে। এতে আমরা খুবই আনন্দিত। ব্রিটেনে কয়েক দশকের মধ্য সবচেয়ে প্রতিদ্বন্দ্বিাতপূর্ণ এই নির্বাচনে তারা জয় লাভ করায় বাংলাদেশ মুখ বিশ্বের দরবারের উজ্জল হয়েছে। এ বিজয় বাঙালী জাতির গর্ব। তাদের বিজয়ে বাংলাদেশ লেবার পার্টি পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.