বানিয়াচং প্রতিনিধি | ০৯ মে, ২০১৭
হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে বজ্রপাতে বাছিত মিয়া (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ মে) বেলা ১২টার দিকে উপজেলার ৩ নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের অন্তর্গত জাতুকর্ণপাড়ার একটি হাওরে এ ঘটনা ঘটে।
নিহত বাছিত মিয়া উপজেলা সদরের জাতুকর্ণপাড়ার (চান্দের মহল্লা) মজম উল্লাহর পুত্র।
স্থানীয় সুত্রে জানা যায়, সকালে বাছিত ধান ওঠানোর কাজ করতে পরিবারের লোকজনে সাথে হাওরে যান। সেখানে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাছিতকে মৃত ঘোষণা করেন।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মৃত বাছিতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।